Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

ভারতীয় শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছাড়লেন বিরাট

এমন পরিস্থিতিতে বিরাটের চোট স্বাভাবিকভাবেই সাময়িক চিন্তায় ফেলে দিয়েছে শিবিরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০১৭, ০৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০১৭, ০৮:৪৪

options
link
ভারতীয় শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছাড়লেন বিরাট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচি টেস্টের প্রথম দিনই সমর্থক থেকে টিম ম্যানেজমেন্ট, সকরলেই চিন্তা বাড়িয়ে দিলেন বিরাট কোহলি। ডান কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হল ভারত অধিনায়ককে।

[‘মাঙ্কিগেট’ বিতর্কের ‘সিক্রেট’ ফাঁস করলেন সৌরভ]

বৃহস্পতিবার লাঞ্চের পর মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ঘটে দুর্ঘটনা। পিটার হ্যান্ডসকম্বের ওয়াইড মিড-অনের দিকে নেওয়া শট ডাইভ মেরে বাঁচানোর চেষ্টা করেন বিরাট। তখনই ডান কাঁধে জোর আঘাত লাগে তাঁর। কাঁধ চেপে মাঠে বসে পড়েন তিনি। তবে অল্পতে ভেঙে পড়ার খেলোয়াড় নন বিরাট। তাই উঠে দাঁড়াতে বিশেষ সময় নেননি। কিন্তু তারপর থেকেই ভারত নেতাকে খানিকটা অস্বস্তিতে দেখায়। কোহলি সুস্থ আছেন কিনা দেখতে ছুটে আসেন ফিজিও। তিনিই অধিনায়ককে মাঠ থেকে বেরিয়ে ড্রেসিং রুমে যাওয়ার পরামর্শ দেন। বিরাট মাঠ ছাড়ার সময় নিশ্চুপ হয়ে পড়ে রাঁচি স্টেডিয়াম। তাঁর অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব নেন অজিঙ্ক রাহানে। পরে কাঁধে আইস প্যাক দিতে দেখা যায় বিরাটকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বর্ডার-গাভাসকর সিরিজ আপাতত ১-১ সমতায় রয়েছে। এই টেস্টে জয় ছাড়া আর কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে বিরাটের চোট স্বাভাবিকভাবেই সাময়িক চিন্তায় ফেলে দিয়েছে শিবিরকে। সঙ্গে সমর্থকদেরও মাথায় হাত। ধোনির ডেরায় বিরাটের ইনিংস দেখা হবে তো?

[ধোনির অবসর নেওয়া নিয়ে মুখ খুললেন ছোটবেলার কোচ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.