সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ফুটবল এরিনায় তখন শব্দব্রহ্ম। ভেসে আসছে একটাই নাম “ধো…নি, ধো…নি।” না, হেলিকপ্টার শটে ম্যাচ ফিনিশারের ভূমিকায় নয়, এবার ফুটবলার হিসেবে দর্শকদের মন জয় করলেন মহেন্দ্র সিং ধোনি। যাঁর গোলেই জমে উঠল সেলিব্রিটি ক্লাসিকো।
মাঠে একঝাঁক তারকা। যাঁদের সচরাচর ফুটবল খেলতে দেখা যায় না। একপক্ষ বাইশ গজ দাপিয়ে বেড়ায় আর অন্য পক্ষ বক্স অফিসে ঝড় তোলে। ভারতে চলতি জুনিয়র বিশ্বকাপের বিরতির দিন এমন ভিন্ন স্বাদের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। তাঁরা সাক্ষী থাকলেন দশ-দশটি গোলের। আর সেই সঙ্গে ম্যাচ আয়োজনের আসল লক্ষ্যপূরণও হল। এই প্রীতি ম্যাচ থেকে উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে অভিষেক বচ্চন এবং বিরাট কোহলির ফাউন্ডেশনের হাতে।
[পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপের শেষ পাঁচে ভারত]
দিন কয়েক আগেই এক ইন্টারভিউতে বিরাট কোহলি বলছিলেন তাঁর দলের সেরা স্ট্রাইকার এমএস। আর রবিবার মুম্বই রণবীর কাপুরদের দলের বিরুদ্ধে শুরুতে জোড়া গোল করে সে পরিচয়ই দিলেন মাহি। তবে শুধু স্ট্রাইকার বললেও ভুল বলা হবে। অ্যাটাকিং মিডেও খেলতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে। নিয়মিত খেলার মধ্যে থাকায় ফিটনেসের দিক থেকে স্বাভাবিকভাবেই বিনোদুনিয়ার থেকে অনেকটাই এগিয়ে বিরাটরা। তবে অভিষেক, রণবীর, সাব্বিররাও সমান তালে লড়াই চালিয়ে গেলেন। বিরাটের অল হার্ট এফসি জোড়া পেনাল্টি পেল, অনিরুদ্ধ শ্রীকান্ত জোড়া গোল করলেন নাকি রণবীরের প্রথম প্রয়াস বারে লেগে ফিরল, কিংবা ৩ গোল দিয়ে ৭ গোল হজম করল অভিষেকের অল স্টারস এফসি, এসব কিছুই ছিল এদিন গৌণ। আসলে ঝকঝকে জার্সিতে উজ্জ্বল কিছু নক্ষত্রের এক মানবিক প্রয়াসকেই স্যালুট জানালেন দর্শকরা। আর এমন অনবদ্য এক ম্যাচকে সাইডলাইনে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ায় ভারতীয় ফুটবল দলের নেতা সুনীল ছেত্রীকে ধন্যবাদ জানালেন দুই দলের ক্যাপ্টেনই।
[নাদালকে হারিয়ে সাংহাই ওপেন জিতলেন ‘রাজা’ রজার]
গতবার সেলিব্রিটি ক্লাসিকো ২-২ ড্র হওয়ায় ট্রফি ভাগ করে নিতে হয়েছিল। তবে এবার ট্রফি দখলে ভারত নেতার। মাঠে নেমেই নাকি নিজেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে হয় তাঁর। এদিনও সেই রোনাল্ডো জেগে উঠে একখানি গোল করলেন। ৭-৩ গোলে জয়ের পর উচ্ছ্বতিস বিরাট বলছেন, “দারুণ উপভোগ্য ম্যাচ। দর্শকরাও আশা করি খুব আনন্দ পেয়েছেন।”
সর্বশেষ খবর
-
বিনা যুদ্ধে নাহি দেব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার