Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

বিয়ে করতে গিয়ে ব়্যাঙ্কিংয়ে অবনতি হল বিরাটের

কত নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৭, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৭, ১৪:৪৩

options
link
বিয়ে করতে গিয়ে ব়্যাঙ্কিংয়ে অবনতি হল বিরাটের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে অনুগামীদের চমকে দিয়েছেন বিরুষ্কা। লোকচক্ষুর আড়ালে সুদূর ইটালিতে সাতপাকে বাঁধা পড়েছেন দেশের সবচেয়ে চর্চিত দুই তারকা। কিন্তু বিয়ে করতে গিয়ে ব়্যাঙ্কিংয়ে অবনতি ঘটল ভারত অধিনায়কের।

[OMG! ২৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতকেও পিছনে ফেললেন এই পাক ক্রিকেটার]

শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে টেস্ট সিরিজ জেতানোর পরই ব্যক্তিগত কারণে বিশ্রাম চেয়ে নিয়েছিলেন বিরাট। তারপর অনুষ্কাকে সঙ্গে নিয়ে ইটালি পাড়ি দেন। টাস্কানির মনোরম পরিবেশে ঘনিষ্ঠ আত্মীয়দের সামনেই বিয়ে সারেন তাঁরা। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। আর সেই কারণেই আইসিসি-র টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেলেন ভারতীয় নেতা। আইসিসি-র সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকায় পয়েন্টেও অনেকটা নেমে গিয়েছেন তিনি। ৮২৪ পয়েন্টে থাকা বিরাটের বর্তমান সংগ্রহ ৭৭৬ পয়েন্ট। হিসাব মতো, একটি টি-টোয়েন্টি ম্যাচ না খেললেই পয়েন্টের দুই শতাংশ কাটা যায়। সেই কারণেই পয়েন্টে অবনতি বিরাটের। তবে বিরাট ব়্যাঙ্কিংয়ে নেমে গেলেও লঙ্কাবাহিনীকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। ১১৯ থেকে বেড়ে বর্তমানে ১২১ পয়েন্ট ভারতের। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে পাঁচ নম্বর থেকে দু’নম্বর স্থান দখল করল বিরাটবাহিনী। ১২৪ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দেশবাসীকে বড়দিনের উপহার, তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় ভারতের]

এদিকে ইতিমধ্যেই বিসিসিআই-এর নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়ে দিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটের পিছনে থাকবেন ধোনিই। এদিন কোচ রবি শাস্ত্রীর মুখেও শোনা গেল একই কথা। সমালোচকদের মুখ বন্ধ করে শাস্ত্রী বললেন, “বর্তমানে ভারতীয় দলে ধোনির কোনও বিকল্প নেই। তাই নিন্দা করার আগে নিন্দুকরা আয়নায় নিজেদের মুখ দেখুন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.