Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ম্যাচের মধ্যেই পাক ক্রিকেটারের এ কী কাণ্ড! তাজ্জব নেটদুনিয়া

দেখে নিন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ১৫:৩৪

options
link
ম্যাচের মধ্যেই পাক ক্রিকেটারের এ কী কাণ্ড! তাজ্জব নেটদুনিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৯ সালে লাহোরে সফররত শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর ফের একবার ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। প্রথমে বিশ্ব একাদশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও ফেলেছে। আর এবার সেই শ্রীলঙ্কার সঙ্গেই টেস্ট সিরিজের পালা। তবে নিজেদের দেশে নয়, সৌদি আরবে। প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। কিন্তু এই টেস্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংস চলাকালীনই এমন একটি ঘটনা ঘটল যাতে হাসির খোরাক হয়ে উঠলেন পাক পেসার ওয়াহাব রিয়াজ। বল করতে গিয়ে রান আপের ভুল করে বসলেন তিনি। একবার নয়, পরপর পাঁচবার একই ঘটনা ঘটালেন রিয়াজ। পাক পেসারের এই কীর্তিতে ক্ষুব্ধ পাকিস্তানের কোচ থেকে শুরু করে অধিনায়কও। উলটোদিকে, এই ঘটনায় ইতিমধ্যে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।

[সম্প্রসারণের তাগিদে সুতোয় ঝুলছে যশোর রোডের ৪৫০০ গাছের ভবিষ্যৎ]

মাঝেমধ্যেই ক্রিকেটের মাঠে অনেক সময়ই দেখা যায়, বল করতে এসেও মাঝপথে থেমে গেলেন বোলার। ব্যাটসম্যান কোনও কারণে সরে গেলে কিংবা রান আপে কোনও কারণে ভুল হলে সাধারণত এমনটা ঘটতে দেখা যায়। আর এদিনও ঠিক তাই হল ওয়াহাব রিয়াজের সঙ্গে। কিন্তু একবার নয়, বারবার। একটি বল করতেই পাঁচবার দৌড়লেন তিনি। ঠিক কী হয়েছিল রিয়াজের সঙ্গে? দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ইনিংসের তখন ১১১ তম ওভার। ক্রিজে করুণারত্নে(১৬৫) এবং ডিকেওয়ালা (৩৬)। ওভারের চারটি বল করে ফেললেও। পাঁচ নম্বর বলে এসে সমস্যায় পড়েন ৩২ বছর বয়সি এই পাক পেসার। পরপর পাঁচবার রানআপ নিয়েও বল করতে পারেননি তিনি। স্বভাবতই এতে কিছুটা হলেও ক্ষেপে যান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে ঘোরালে দেখা যায় ক্ষুব্ধ পাকিস্তানের কোচ মিকি আর্থার রাগে কিছু একটা বলতে বলতে ভিতরে ঢুকে যাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখে নিন সেই ভিডিওটি:

ঘটনাটির ভিডিওটি প্রকাশ্যে আসতেই হাসির খোরাক হয়েছেন ওয়াহাব রিয়াজ। কিন্তু কেন বারবার রানআপ মিস করছিলেন তিনি সেটা এখনও জানা যায়নি। পাকিস্তান দলের তরফ থেকে এব্যাপারে কিছু বলাও হয়নি। যদিও দুবাই টেস্টের চতুর্থ দিনে এই ওয়াহাব রিয়াজ ও স্পিনার হ্যারিস শোহেলের দাপটে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ৯৬ রানে। টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পাকিস্তানের প্রয়োজন ৩১৭ রান।

[ডু অর ডাই ম্যাচ! কোচ মাতোসের ছেলেদের কাছে এখন এটাই মন্ত্র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.