সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ঘোষণা হয়ে গিয়েছিল, এবার তাতেই সিলমোহর দিল রাজ্য সরকার। অর্থাৎ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ‘সেন্টার অব এক্সেলেন্স’ বা ফিফার ফুটবল সেন্টার তৈরি করতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর একথাই জানানো হল নবান্নের তরফ থেকে।
[শহরে আন্তর্জাতিক পাপেট কার্নিভাল, পুতুলনাচের ইতিকথায় মজল খুদেরা]
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আমলা। সেই বৈঠকেই ঠিক হয়, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ফিফার ‘সেন্টার অব এক্সেলেন্স’ তৈরির জন্য যে ১৫ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, সেটা এআইএফএফ-এর হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, মাত্র ১ টাকার বিনিময়ে ওই জমি ৯০ বছরের জন্য লিজ দেওয়া হবে। এর আগে গত শুক্রবার যুব বিশ্বকাপের ফাইনালের আগে ইকো পার্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোর সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ কথা বলেন ফিফার সভাপতির সঙ্গে। তারপরই জানান, ফিফা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ‘সেন্টার অব এক্সেলেন্স’ করলে, বাংলায় তা করতে জমি দেবে রাজ্য সরকার। এ জন্য রাজারহাটে ১৫ একর জমি দিতেও তাঁরা প্রস্তুত। সেকথাই এদিন রাখল রাজ্য সরকার।
[জরুরি ভিত্তিতে ভারত-পাক বৈঠক, নয়াদিল্লির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ]
এদিকে, যুব বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। সেখানে বলেন, ‘গোটা দেশে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও কলকাতা এক অনন্য কীর্তি স্থাপন করেছে। গোটা টুর্নামেন্টের দর্শকসংখ্যা ছিল ১৩ লক্ষ ৪৭ হাজার। সেখানে শুধুমাত্র যুবভারতীতেই খেলা দেখেছেন ৬ লক্ষ ৮ হাজার মানুষ। যেটা মোট দর্শকসংখ্যার ৪৫ শতাংশ। কলকাতার পর রয়েছে রাজধানী দিল্লি (১৯.৭৮ শতাংশ)। ভারতে অনুষ্ঠিত প্রতি ম্যাচে গড় দর্শকসংখ্যা ছিল ২৫,৯০৬ জন। সেখানে যুবভারতীতে গড় দর্শকসংখ্যা ৫৫,৩৪৫ জন। দ্বিগুণেরও বেশি। সমস্তটাই সম্ভব হয়েছে ফুটবলের প্রতি আমাদের আবেগ এবং যুবভারতীতে দুর্দান্ত ব্যবস্থাপনার জন্য। সবাইকে অনেক শুভেচ্ছা।’
[চাকরি করতে চাপ, অপমানে আত্মঘাতী নববধূ]
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র