সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের বাইরে মিউজিক নিয়ে ডোয়েন ব্রাভোর প্যাশনের কথা এখন আর কারও অজানা নেই। তাঁর ‘চ্যাম্পিয়ন’ গানটি শুধু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই নয়, গোটা ভারতেও সুপারহিট হয়েছিল। সতীর্থ ব্রাভোর থেকে অনুপ্রেরণা পেয়ে এবার নিজের মিউজিক অ্যালবাম আনতে চলেছেন আরেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার আন্দ্রে রাসেল। তবে শুধু গানই নয়, আইপিএল-এ কেকেআর দলের সদস্য বলিউড ছবিতেও অভিনয় করার কথাও জানালেন।
[এবার বিরাটের ইনস্টাগ্রামেও একসঙ্গে ‘বিরুস্কা’, দেখুন ছবি]
সম্প্রতি লস এঞ্জেলসের প্রযোজকের হাত ধরে নিজের সিঙ্গল গানের অ্যালবাম প্রকাশ করেছেন রাসেল। আর সব ঠিকঠাক থাকলে চলতি বছরই বলিউড ছবিতে দেখা যাবে তাঁকে। ডোপিংয়ের জন্য সব ধরনের ক্রিকেট থেকে আপাতত নির্বাসিত তিনি। শাস্তির কবলে পড়ে চলতি আইপিএল-এ নাইট দল থেকেও বাদ পড়েছেন। ফলে আপাতত তাঁর হাতে অনেক সময়। আর এই সময়েই নিজের বাকি পছন্দের বিষয়গুলি নিয়ে চর্চা করে চলেছেন ২৮ বছরের জামাইকান ক্রিকেটার। সম্প্রতি টেক্সাসের সান আন্তোনিওয় বলি অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে সাক্ষাৎ হয় রাসেলের। মিউজিক, সিনেমা, খেলা নিয়ে নানা আলোচনা হয় তাঁদের মধ্যে। সেখানেই হিন্দি ছবির জগতে পা রাখার ইচ্ছাপ্রকাশ করেন রাসেল। তিনি বলেন, “ক্রিকেটের পাশাপাশি নিজের অন্যান্য শখগুলিকেও ফ্যানদের সামনে তুলে ধরতে চাই। চলতি বছরই আমার প্রথম মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে। ভারত ও ভারতীয়দের কথা মাথায় রেখেই অ্যালবামটি তৈরি হয়েছে। আর এ বছরই বলিউডে অভিনয় করার ইচ্ছে রয়েছে।”
[‘নারিনের কিটে তিনটি ব্যাট আবিষ্কার করেছি’]
Great meeting Andre Russell @Russell12A at #AAHOACON17 in San Antonio #texas 🏏🏏🏏 pic.twitter.com/9dxVHWsdRN
— Mallika Sherawat (@mallikasherawat) April 13, 2017
এর আগে অজি তারকা ব্রেট লি’কে ভারতীয় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার কি তবে রাসেলের পালা? সে উত্তরের অপেক্ষাতেই দিন গুণছেন ভক্তরা।
[পাকিস্তান ক্ষমা না চাইলে সুলতান জোহর কাপে খেলবে না ভারত]
সর্বশেষ খবর
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি
-
সলমনের ‘বিগ বস’-এ ফেরার ললিত মোদি! সুস্মিতার ‘প্রাক্তন’কে নিয়ে জল্পনা
-
টসের আগে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে কারা?
-
১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?