সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে বিরাট কোহলির আগ্রাসনটা দারুণ ভাল লাগে অনিল কুম্বলের৷ দিল্লির ব্যাটসম্যান যেন কুম্বলেকে তাঁর নিজের ক্রিকেট কেরিয়ারের দিনগুলোরই কথা মনে করিয়ে দেন৷ বাইশ গজে একইরকম আগ্রাসী ছিলেন এই বাঁ-হাতি স্পিনার৷ কোচ অনিল কুম্বলে তাই কোনওভাবেই কোহলির আগ্রাসন খর্ব করতে চান না৷ কোচ হওয়ার পর প্রথমবার ভারতীয় টেস্ট ক্যাপ্টেনকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে দিলেন কুম্বলে৷
“বিরাটের আগ্রাসী মনোভাবটা আমার ভাল লাগে৷ আমি নিজেও এমনটাই ছিলাম৷ আমি একজনের সহজাত প্রবৃত্তি কাটছাঁট করতে চাই না৷” বলে দিলেন কুম্বলে৷ চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে বেঙ্গালুরুতে ছ’দিন ধরে প্রস্তুতি নিলেন রাহানে, অশ্বিনরা৷ সোমবারই ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে দল৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্ট ২১ জুলাই৷ আগস্টের ১৮ তারিখ চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ খেলবে দল৷ কোচের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় প্রাক্তন টেস্ট অধিনায়কের এটাই প্রথম চ্যালেঞ্জ৷ জয় দিয়েই কোচিং কেরিয়ার শুরু করতে চান তিনি৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়ার নয়া কোচ৷ কোহলিও ভরসা রাখছেন ‘অনিল ভাই’য়ের উপর৷
‘I love Virat’s aggression and I was no different during my playing days’ – @anilkumble1074 #TeamIndia #WIvInd pic.twitter.com/TrVp9PdbTU
— BCCI (@BCCI) July 4, 2016
ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, “অনিল ভাইকে আমাদের সঙ্গে পেয়ে দারুণ লাগছে৷ ওঁর অভিজ্ঞতাই হবে আমাদের হাতিয়ার৷ বোলাররাও সারাক্ষণ ওঁর উপস্থিতির গুরুত্বটা অনুভব করতে পারছে৷” ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আলাদা করে কোনও বোলিং কোচ দলে রাখেননি কুম্বলে৷ কোহলিও মনে করেন, যে দলের কোচ স্বয়ং ভারতের সর্বোচ্চ উইকেট প্রাপক, সেই দলে অন্য কোনও বোলিং কোচের প্রয়োজন নেই৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির