স্টাফ রিপোর্টার: মোহনবাগান মানেই অদ্ভুত আবেগ। ভালবাসা। সমর্থকদের পাগলামো। শুধুমাত্র টাকার জন্য সে’সব উপেক্ষা করা সম্ভব? সোনি নর্ডি উপেক্ষা করতে পারেননি। মঙ্গলবার প্র্যাকটিসের শেষে যখন কথাগুলো বলছিলেন, বারবার আবেগ ধরা পড়ছিল। বলছিলেন, “গোয়া, কেরল, জামশেদপুর, দিল্লি, মেক্সিকো, তুরষ্ক সব জায়গা থেকে অফার ছিল। কিন্তু টাকাই কী শেষ কথা? এখানে এত ভালবাসা পেয়েছি। মোহনবাগান যতদিন চাইবে, ততদিন আমি এই ক্লাবেই খেলব। কলকাতায় খেলতে ভালবাসি। আশা করি সমর্থকদের থেকে এবারও সাপোর্ট পাব।”
গত দু’বছর একটু-র জন্য আই লিগ হাতছাড়া হয়েছে। সেই আফসোস যায় নি। এবার দায়িত্ব আরও বেড়েছে। ক্যাপ্টেন আর্মব্যান্ড এবার তাঁর হাতে। এটা বাড়তি চাপ নয়। সোনি তেমনই মনে করছেন। বললেন, “আশা করি অধিনায়ক হিসাবে আই লিগ জিতব। অধিনায়ক বলে চাপ নেই। গত দু’বছর শেষ দিকে পয়েন্ট নষ্ট করেছি। এবার যেন সেই ভুল না হয়।”
সোমবার মধ্যরাতে শহরে এলেও মঙ্গলবার সকালে ক্লাবে এসেছিলেন। সেদিন মাঠে নামেন নি। বুধবার টিমের সঙ্গে প্র্যাকটিসে নামলেন। সোনি বলছেন, “এখনই টিম নিয়ে কিছু বলব না। দু-তিন সপ্তাহ প্র্যাকটিস করি। তারপর দেখা যাবে। দলে ভাল বিদেশি রয়েছে। কলকাতা লিগের ম্যাচ দেখেছি। দল ভাল শেপে আছে বলে মনে হয়েছে।” গতবার ১৬ নম্বর জার্সি পড়লেও, এবার তাঁকে দশ নম্বর জার্সি দেওয়া হচ্ছে। এতদিন কাটসুমি দশ নম্বর ছিল। তিনি দল ছাড়তে দশ নম্বর জার্সি সোনির গায়ে। সেই প্রসঙ্গ উঠতে সোনির বক্তব্য, “মেক্সিকো আর বাংলাদেশে দশ নম্বর জার্সি গায়ে খেলতাম। এখানে এসে দেখলাম কাটসুমি ওটা নিয়ে খেলছে। মাঝে ক্লাব কর্তারা দিতে চেয়েছিলেন। আমি নিই নি। এবার কাটসুমি নেই। তাই ওই জার্সি পড়েই খেলব।”
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’