Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

শচীনের মেয়েকে ফোনে প্রেম নিবেদন, গ্রেপ্তার মহিষাদলের যুবক

দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৮, ০৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৮, ০৬:৪৪

options
link
শচীনের মেয়েকে ফোনে প্রেম নিবেদন, গ্রেপ্তার মহিষাদলের যুবক zoom

চঞ্চল প্রধান: তারকার সন্তান হয়ে জন্মালে যেমন অনেক সুযোগ-সুবিধা আছে, তেমন হ্যাঁপাও কম নয়। আর পাঁচজন সাধারণ যুবতীর মতো হেনস্তার শিকার এবার সারা তেণ্ডুলকরও। চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হল শচীন তেণ্ডুলকরের মেয়েকে। সুদূর মুম্বইয়ে বসেও পূর্ব মেদিনীপুরের এক ‘পাগল’ প্রেমিকের কাণ্ডে অতীষ্ঠ হয়ে উঠল সারার জীবন।

[দুবাইয়ের পর সিঙ্গাপুর, ফের চালু হচ্ছে ধোনির ক্রিকেট অ্যাকাডেমি]

ইচ্ছে সারা তেণ্ডুলকরকে বিয়ে করার। তাই অনেক খুঁজে শচীন কন্যার নম্বর জোগাড় করেছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা দেবকুমার মাইতি। তারপর থেকেই ফোনে সারাকে প্রেম নিবেদন করতে শুরু করে। বিয়ের প্রস্তাব দিতেও দ্বিধা করেনি পেশায় শিল্পী ওই যুবক। নিয়মিত ফোন করে সারাকে উত্যক্ত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, পাগলামি এতটাই বেড়ে গিয়েছিল যে মাস্টার ব্লাস্টারের অফিসেও ফোন করে অভিযুক্ত। অতীষ্ঠ হয়ে তার বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করে শচীন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল টাওয়ারের লোকেশনের সূত্র ধরে দেবকুমারের খোঁজ পায় পুলিশ। রবিবার মুম্বই থানার স্পেশাল পুলিশ আন্দুলিয়া থেকে দেবকুমারকে মাইতিকে গ্রেপ্তার করে। এদিনই তাকে রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কুয়াশা কাড়ল প্রাণ, পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ ভারত্তোলকের]

সারার ঘটনা মনে করিয়ে দিচ্ছে শাহরুখ খানের সুপারহিট ছবি ‘ডর’-এর কথা। যুবতীর প্রেমে পাগল হয়ে তাঁকে দিনরাত উত্যক্ত করতেন প্রেমিক শাহরুখ। কখনও বুক চিড়ে প্রেমিকার নাম লিখতেন তো কখনও ফোনে ভয় দেখাতেন। একই হাল দেবকুমারেরও। সংবাদমাধ্যমের কাছে স্বীকারও করেছে, সারাকে সে ভালবাসে। বিয়েও করতে চায়। নিজের হাতে সারার নামের ট্যাটুও বানিয়েছে। তার সঙ্গেই জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল। কিন্তু তার সব স্বপ্ন মুছে দিল পুলিশ। তবে গ্রেপ্তার হওয়ার পরেও দেবকুমারের বিশেষ হেলদোল নেই। অভিযুক্তর পরিবারের সাফাই, পেশায় আঁকার শিল্পী ওই যুবক গত কয়েক মাস ধরে মানসিক অবসাধে ভুগছিল। সম্প্রতি এক প্রতিবেশীর থেকে সারার নম্বর পেয়েছিল। তারপর থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে সে।

দেখুন ভিডিও-

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.