সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার রাজধানী শহরের রাস্তায় এবারের যুব অলিম্পিকের অভিনব উদ্বোধনে ভারতের পতাকা হাতে হেঁটেছিলেন শুটার মানু ভাকের। এর কারণ, জাতীয় অলিম্পিক সংস্থার কর্তারা নিশ্চিত ছিলেন, এশিয়ান গেমসে ব্যর্থ হলেও যুব অলিম্পিকে মানু সোনা পাবেন। পেয়েছেনও। কিন্তু, মঙ্গলবার মানুর সোনা পাওয়ার দিনেও শুটিং কর্তারা বলছিলেন সৌরভ চৌধুরির কথা। এ বছর এশিয়ান গেমস এবং শুটিংয়ে যুব বিশ্বকাপে সোনা জয়ের পর থেকে তাকে দেশের সেরা ‘শুটিং প্রডিজি’ বলছেন অনেকেই।
[#MeToo-র প্রভাব এবার খেলার জগতে, হেনস্তার অভিযোগে সরব জোয়ালা গুট্টা]
বুধবার যুব বিশ্বকাপে সৌরভ ১০ মিটার এয়ার পিস্তলে হুবহু একই ফর্ম দেখালেন, যেমনটা আগের দুই টুর্নামেন্টে দেখিয়েছেন। সোনা জিতলেন ২৪৪.২ পয়েন্ট স্কোর করে। রুপোজয়ী কোরিয়ান শুটারের থেকে সাত পয়েন্টেরও বেশি ব্যবধানে। অর্থাৎ যুব অলিম্পিকে চার জন শুটার পাঠিয়ে চারটে পদক জিতে নিল ভারত। দু’টো সোনা, দু’টো রুপো। এখনও দু’টো মিক্সড ইভেন্ট বাকি যুব অলিম্পিকে এই মুহূর্তে তিনটি সোনা ও তিনটি রুপো নিয়ে ভারত পদক তালিকায় তিন নম্বরে আছে। এক এবং দুইয়ে রাশিয়া এবং হাঙ্গেরি। টিটি-তে মেয়েদের সিঙ্গলসে অর্চনা গিরিশ ব্রোঞ্জ জয়ের জন্য লড়বেন।
[ অবশেষে বিয়ের দিনক্ষণ ঘোষণা করলেন সাইনা নেহওয়াল]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের