সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে কোনও ব্যক্তির সাফল্যের নেপথ্যে একজন মহিলার অবদান থাকে৷ রবিবাসরীয় চিন্নাস্বামীতে সেই সফল ব্যক্তি অবশ্যই যুবরাজ সিং৷ আর নেপথ্যে? তাঁর ভাবী স্ত্রী হেজেল কিচ৷
৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আগেই ঝুলিতে ভরেছেন যুবি৷ বাকি ছিল একটা আইপিএল খেতাব জয়৷ দীর্ঘ আটটা মরশুম অপেক্ষা করার পর অবশেষে স্বপ্নপূরণ হল তাঁর৷ বাগদানের পরই হায়দরাবাদের জার্সি গায়ে ট্রফি ঘরে তুলতে সফল হলেন পাঞ্জাব দা পুত্তর৷ তবে কি কৃতিত্ব হেজেলের? লেডি লাকই কাজ করল? হতেও পারে৷ কারণ হায়দরাবাদের সাফল্যের মুহূর্তে গ্যালারিতে হাজির ছিলেন বলি অভিনেত্রী৷ সানরাইজার্সের জার্সি গায়ে চাপিয়ে হবু হাবির জন্য গলা ফাটাচ্ছিলেন৷ ট্রফি জয়ের পর দলের সেলিব্রেশনেও তাই হেজেলকে সামিল করেছিলেন যুবি৷ টিম বাসে দুই লাভ-বার্ড পাশাপাশিই বসেছিলেন৷ নাচে-গানে জমজমাট ছিল স্টেডিয়াম থেকে টিম হোটেলে যাওয়ার সফরটা৷
আইপিএল-এর গত মরশুমে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন যুবি৷ ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল আরসিবি৷ কিন্তু কোনও ম্যাচেই নজর কাড়তে পারেননি তিনি৷ এত দাম দেওয়ার জন্য পরে দুঃখও প্রকাশ করেছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক৷ খারাপ পারফরম্যান্সের জন্য এবার তাঁকে দলে নেয়নি বেঙ্গালুরু৷ সেই বিরাট কোহলির দলের বিরুদ্ধেই ফাইনালে খেললেন ভারতীয় অল-রাউন্ডার৷ তাই আনন্দটাও দ্বিগুণ হওয়ারই কথা৷
“লেডি লাক” ধরে রাখতে তবে কি বিয়ের দিনটা এগিয়ে আনবেন যুবরাজ?
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে