সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫তম জন্মদিনে দারুণ একটি উপহার পেলেন যুবরাজ সিং। সদ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা ভারতীয় ক্রিকেটের যুবরাজ এমন উপহার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তবে কি নববধূ হেজেল কিচের কাছ থেকে স্পেশাল কিছু পেলেন যুবি? না, পরিবারের কারও থেকেও নয়। পরিবারের বাইরে তাঁর যে আরেকটি সংসার রয়েছে, সেখান থেকেই এল উপহার। আর সেটিই যুবির জন্মদিনকে আরও বেশি স্পেশাল করে তুলল।
সেই উপহারের কথা নিজেই টুইট করে সবাইকে জানিয়েছেন ‘পাঞ্জাব দা পুত্তর’। এই উপহার দিয়েছে তাঁর বাইশ গজের সংসার। সোমবার কুকবাহিনীকে দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে বিরাটবাহিনী। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০-য় এগিয়ে টিম ইন্ডিয়া। আর এটিই যুবির কাছে তাঁর জন্মদিনের সবচেয়ে বড় উপহার। জন্মদিনের শুভেচ্ছার জন্য অগণিত ভক্তকে ধন্যবাদও জানান তিনি।
ড্রেসিং রুম থেকে গ্যালারি ভর্তি স্টেডিয়াম। জয়-পরাজয়, প্রত্যেকটি মুহূর্ত একসঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। যুবরাজের সঙ্গে কাটানো সেই সব দিনগুলি মাস্টার ব্লাস্টারের স্মৃতিতে এখনও উজ্জ্বল। আর তাই তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে টুইট করে সেই সব কথাই মনে করিয়ে দিলেন শচীন তেণ্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় যুবিকে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ কাইফ, হরভজন সিং-সহ তাঁর একঝাঁক সতীর্থ এবং বন্ধুরাও।
From dressing rooms to packed stadiums,victories to losses,we’ve seen it all together.Happy birthday @YUVSTRONG12! Wish you the best always. pic.twitter.com/DXEJwn6uPy
— sachin tendulkar (@sachin_rt) December 12, 2016
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট