সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি ছেলে৷ খেলার ভীষণ নেশা৷ ক্রিকেট আর টেনিস বলতে পাগল৷ পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিকমতো প্রস্তুতিও নেয়নি৷ কিন্তু, রেজাল্ট দেখে পরীক্ষকদের চক্ষু চড়কগাছ৷ ১০ বছরের ছেলেটা IQ-টেস্টে হারিয়ে দিল অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিন্সকে৷
১০ বছরের ধ্রুব তালাতি ভারতীয় বংশোদ্ভূত হলেও লন্ডনেই বেড়ে উঠেছে৷ লন্ডনের ফুলউড স্কুলে পড়াশোনা করে সে৷ মা স্কুলশিক্ষিকা ও বাবা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার৷ দু’জনেই ভারতীয়৷ সম্প্রতি বেসরকারি এই IQ-টেস্টে অংশ নেয় ধ্রুব৷ যাতে তার স্কোর ১৬২৷ যেখানে আইনস্টাইন ও হকিংসের বুদ্ধি ১৬০ সংখ্যা পর্যন্ত পৌঁছতে পেরেছিল মাত্র৷
ধ্রুবর এই সাফল্যে যতখানি না অবাক করা তার চেয়েও বেশি খুশি তার বাবা-মা৷ ছেলের বুদ্ধির এই বহর এতখানি সেটা আগে আন্দাজ করতে পারেননি তাঁরা৷ এবারে ছেলের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে আরও সচেষ্ট হবেন বলে জানিয়েছেন ধ্রুবের বাবা৷
সর্বশেষ খবর
-
কালীঘাট সূত্রই শেষ করবে দলকে! একুশের মঞ্চে মমতার সঙ্গে ‘ঝগড়া’র পর বিস্ফোরক কল্যাণ
-
অনশনের ২৭ দিন, অসুস্থ সোনমকে দেখতে মাঝরাতে হাসপাতালে জেপি নাড্ডা, জিতেন্দ্র
-
এবার রাষ্ট্রসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?
-
ইরান যুদ্ধে মধ্যস্থতার ‘দাম’, আমেরিকার থেকে ১০ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য চাইল পাকিস্তান
-
প্রাণের বাইকই কাড়ল প্রাণ! গতির বলি কলকাতার রাইডার দেবাহুতি