সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতে সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে ধৃত তিন৷ সোমবার রাতে সৌরাষ্ট্রের জুনাগড় অঞ্চলে সংবাদপত্রের অফিসে ঢুকে প্রবীণ সাংবাদিক কিশোর দাভেকে হত্যা করে দুষ্কৃতীরা৷ ব্যক্তিগত শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের৷
মঙ্গলবার অফিসের মধ্যেই ওই সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ জানা যাচ্ছে, গুজরাতের ‘জয়হিন্দ’ পত্রিকার ব্যুরো চিফ কিশোর দাভে সোমবার রাতে অফি৷ সেই সময়ই অফিসের ভিতরে কেউ ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে৷ বারংবার ছুরি দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
কিশোরের পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর জন্য স্থানীয় বিজেপি নেতা রতিলাল সুরজকে দায়ী করা হয়েছে৷ যদিও নেতার দাবি, তিনি এই ঘটনার সম্পর্কে কিছুই জানেন না৷ এই বিষয়ে কোনও মন্তব্য করতে তিনি অস্বীকার করেন৷
প্রসঙ্গত, রতিলালের ছেলের পেশায় চিকিৎসক৷ বেশ কয়েকমাস আগে তিনি যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন বলেও জানা গিয়েছে৷ এই বিষয়ে গুজরাতের পত্র-পত্রিকায় বিস্তর লেখালিখিও হয়৷ কিন্তু সেই সময় কিশোর এই বিষয়ে কোনও রিপোর্ট লেখেননি৷ বরং গতবছর সেই চিকিৎসককে হোয়াটসঅ্যাপে অপমানজনক কথা বলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ জেল এড়িয়ে দু’মাস সাংবাদিক গায়েব ছিলেন বলেও জানা গিয়েছে৷ এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে