সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা ও মায়ের অন্তিম আলিঙ্গনে প্রাণ বাঁচল শিশুকন্যার৷ আচমকা বহুতল ভেঙে পড়ার ঘটনায় একটি পরিবারের দম্পতির মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় তাঁদের তিন বছরের সন্তান৷ ঘটনার সময় নিজেদের প্রাণের তোয়াক্কা না করে কেবল সন্তানের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করে গিয়েছিলেন দম্পতি৷ আর তাই দুর্ঘটনায় শিশুটি বেঁচে গেলেও তার বাবা এবং মা দু’জনই মারা যান৷
অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পশ্চিম চিনের ওয়েনঝউ শহরে৷ চারটি ছ’তলা বাড়ি ভেঙে পড়েছিল সেখানে৷ সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ জন৷ ঘটনার ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরাতে গিয়ে উদ্ধারকারী দল শিশুকন্যাটিকে উদ্ধার করে৷ ঘটনায় তার শরীরে আঘাত লাগলেও, তা যে ভয়াবহ কোনও ক্ষতি করবে না সে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা৷ বাড়ি ভেঙে পড়ার সময় বাবা এবং মা তাকে বাঁচাতে গিয়ে আঁকড়ে জড়িয়ে ধরেছিলেন৷ আর তাই সিমেন্টের চাঁই মা-বাবার প্রাণ কেড়ে নিলেও, রক্ষা পায় শিশুটি৷
সর্বশেষ খবর
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?