মৃন্ময় লাহিড়ী: তুমুল বৃষ্টি উপেক্ষা করে কোচবিহার রাজপরিবারের পাঁচশো বছরেরও বড়দেবী ঠাকুরানির মহাষ্টমীর পুজোয় শামিল হলেন হাজার হাজার মানুষ৷ রাজদত্ত হনুমানদত্তের উপস্থিতিতে প্রথা মেনে বড়দেবী ঠাকুরানির মহাষ্টমীর পুজো হয়েছে সাড়ম্বরে৷ রবিবার সকালেই প্রাচীন নিয়ম মেনে রাজদত্ত হনুমানদত্তকে মদনমোহন বাড়ি থেকে নিয়ে আসা হয় দেবীবাড়ির মন্দিরে৷ মহাষ্টমীর পুজোয় অজস্র পাঁঠা ও কবুতর বলি দেওয়া হয়েছে বা উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়েছে৷ নির্বিঘ্নেই হয়েছে মহিষ বলি৷ মহাষ্টমীর গভীর রাতের পুজোয় নররক্ত উৎসর্গ করা হয়েছে দেবীকে৷ এবারেও পুজোর আঙুলের কর কেটে রক্ত দিয়েছেন কালজানীর শিবেন রায়৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহার জেলাশাসক পি উলাগানাথান বলেন, প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে বড়দেবী ঠাকুরানির পুজো চলছে৷ এদিন তিনিও অঞ্জলি দিয়েছেন৷
পাঁচশো বছর আগে কোচবিহার মহারাজা নরনারায়ণ বন্ধুদের সঙ্গে পুজো পুজো খেলতে গিয়ে এক বন্ধুকে পাঁঠা বানিয়ে গাছের ডাল দিয়ে বলি দিলে দেখা যায় সত্যিই বলি হয়ে গিয়েছে৷ পরে স্বপ্নাদেশ পেয়ে বড়দেবী ঠাকুরানির পুজো শুরু হয়৷ দেবী এখানে রক্তবর্ণা৷ অসুরের রং সবুজ৷ বাঘ ও সিংহ দুয়েরই উপস্থিতি রয়েছে মায়ের সঙ্গে৷ তবে লক্ষ্মী, কার্তিক, গণেশ এবং সরস্বতী এখানে অনুপস্থিত৷ রয়েছেন জয়া বিজয়া৷ প্রাচীনকালে নরবলি দেওয়া হত বড়দেবী ঠাকুরানির পুজোয়৷ পরবর্তীকে তা বন্ধ হয়ে নররক্ত দেওয়ার প্রচলন শুরু হয়৷ যা আজও চলছে৷ মহাষ্টমীর রাতেই পুজো হয় রাজদত্তের৷ তারপর গভীর রাতে তা ফিরে আসে মদনমোহন বাড়িতে৷ এদিকে এত সাড়ম্বরে পুজো হলেও দেবীকে এই কয়দিন ধরে ভোগ হিসাবে নিবেদন করা হয় পায়েস৷ আজ মহানবমীর দিন চাল ডাল সবজি বলির মাংস সব একসঙ্গে দিয়ে সে করে খিচুড়ি ভোগ হিসাবে নিবেদিত হবে৷ এটাই রাজবাড়ির প্রথা৷ এখানে পুজোর পর প্রথমে সরকারি অঞ্জলি অনুষ্ঠিত হয়৷ সেখানে জেলাশাসক-সহ পদস্থ সরকারি আধিকারিক কর্মীরা দেবীর চরণে অঞ্জলি দেন৷ পরে অঞ্জলি দেন সাধারণ মানুষ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার