সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৪ তম জাতীয় পুরস্কারের মঞ্চে ফের বাংলার মুখ হয়ে উঠলেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ তাঁর বিসর্জন পেল এবারের সেরা বাংলা ছবির সম্মান৷ সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অক্ষয় কুমার৷ রুস্তম ছবির জন্য এ সম্মান পেলেন খিলাড়ি৷ এদিকে সেরা হিন্দি ছবির খেতাব গেল সোনম কাপুরের নীরজার ঝুলিতে৷ স্পেশাল মেনশন পেলেন সোনমও৷ ছোটদের সেরা সিনেমা হিসেবে খেতাব জিতল নাগেশ কুকুনুরের ধনক৷ বাংলার ঝুলিতে এল আরও এক পুরস্কার৷ এবার পালা অনিরুদ্ধ চৌধুরীর৷ সামাজিক বিষয় তুলে ধরে তাঁর পিঙ্ক পেল বিশেষ সম্মান৷
জাতীয় পুরস্কার এল যাদের ঝুলিতে:
সেরা বাংলা ছবি- বিসর্জন(পরিচালনা- কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা হিন্দি ছবি- নীরজা(পরিচালনা- রাম মাধবানি)
সেরা অভিনেতা- অক্ষয় কুমার (রুস্তম)
সেরা অভিনেত্রী– সুরভি(মিন্নামিনাঙ্গু)
সেরা সহ অভিনেত্রী- জায়রা ওয়াসিম(দঙ্গল)
সেরা শিশু চলচ্চিত্র- ধনক
সেরা বাংলা ছবি- বিসর্জন
সামাজিক বিষয় তুলে ধরে সেরা ছবি– পিঙ্ক
সেরা স্পেশাল এফেক্ট- শিবা (পরিচালনা-অজয় দেবগণ)
সেরা নেপথ্যগায়িকা- ইমন চক্রবর্তী(তুমি যাকে ভালবাস, প্রাক্তন)
সেরা গীতিকার- অনুপম রায়
সেরা সংগীত পরিচালক- বাবু পদ্মনাভ
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের