সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৮ আগস্ট সোমবার দুপুর দুটোয় এ জে সি বোস রোড উড়ালপুলের সঙ্গে মা-ফ্লাইওভার সংযুক্তির শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পার্কসার্কাস সাত মাথার মোড়ে রেকর্ড সময়ে মা উড়ালপুলের সঙ্গে এ জে সি বোস রোড ফ্লাইওভারের সংযুক্তিকরণ সম্পূর্ণ করেছে কেএমডিএ৷ কেএমডিএ-র তৈরি এই সম্পূর্ণ উড়ালপুলটি এখনও পর্যন্ত রাজ্যের দীর্ঘতম ফ্লাইওভার৷
গত বছর পুজোর আগে, ৯ অক্টোবর পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস পর্যন্ত দীর্ঘ উড়ালপুলকে আমজনতার জন্য খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার এ জে সি বোস রোড ফ্লাইওভার থেকে ই এম বাইপাস যাওয়ার সংযোগকারী ৪৬০ মিটার আকাশপথ খুলে দিচ্ছেন তিনি৷ আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দেখে নিন তিলোত্তমার মায়াবী নিয়ন আলোয় ভেসে যাওয়া দীর্ঘ এই আকাশপথ যাত্রার এক্সক্লুসিভ ভিডিও৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১