সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই ১৫ টাকা মেটাতে না পারার অপরাধে উত্তরপ্রদেশের দলিত দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়৷ তার রেশ কাটতে না কাটতেই দলিত মহিলার উপর আক্রমণ নেমে আসল বিহারে৷ ডাইনি সন্দেহে বিহারের দ্বারভাঙায় এক মহিলাকে উলঙ্গ করে গ্রামে ঘোরানোর অভিযোগ ওঠে গ্রামেরই চার ব্যক্তির বিরুদ্ধে৷ শুধু তাই নয়, মহিলার অভিযোগ ওই চার ব্যক্তি তাঁকে জোর করে নিজের মূত্র খেতেও বাধ্য করে৷
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিহারে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, স্বামীর অনুপস্থিতিতে তাঁর বাড়িতে আক্রমণ করে ১১ জন গ্রামবাসী৷ স্থানীয় এক যুবক গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা যান৷ আর গ্রামবাসীরা সেই মৃত্যুর কারণ হিসাবে দলিত মহিলার ‘ডাইনি বিদ্যা’-কে দোষারোপ করেছে৷
মহিলার দাবি, দমু যাদব, সন্তোষ যাদব, বাচ্চেলাল যাদব-সহ ৪ জন ব্যক্তি অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মহিলাকে আক্রমণ করে৷ তাঁকে উলঙ্গ করে গ্রামের রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়৷ শুধু তাই নয়, নিজের মূত্র পর্যন্ত খেতে বাধ্য করা হয় তাঁকে৷
বিহারের এই ঘটনা ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার তথ্যটিকে আরও জোড়ালো করে তুলল৷ ভিন্ন মহলে এই ঘটনাটির তীব্র নিন্দা করা হয়েছে৷ কংগ্রেস নেত্রী শোভা ওঝা বলেছেন, “এমন ঘটনা মনে প্রশ্ন আনে আমরা আদৌ একবিংশ শতাব্দীতে বাস করি কিনা৷”
এর পাশাপাশি, ক্রমাগত দলিতদের উপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে বিজেপি’র নিষ্ক্রিয় থাকা নিয়েও প্রশ্ন উঠছে সচেতন মহলগুলিতে৷
সর্বশেষ খবর
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, ইরানে রাতভর গোলাবর্ষণ আমেরিকার! পালটা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য