সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার অশান্ত কাশ্মীর উপত্যকা সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তাঁর সফরের মধ্যেই এদিন নতুন করে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে অশান্ত কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬৷
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমির বশির৷ পুলিশের বিরুদ্ধে ইটবৃষ্টি করার সময় পেলেট গানের গুলিতে আহত হয় সে৷ তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশই৷ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডাক্তাররা৷ তার বাড়ি পুলওয়ামা জেলার পোহু গ্রামে৷ বুধবার সকাল থেকেই ওই গ্রামে সেনা-পুলিশের বিরুদ্ধে নতুন করে ইটবৃষ্টি শুরু করেছে বিক্ষোভকারীরা৷ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে৷
HM has reached Srinagar on a two day visit to Kashmir valley. He is reviewing the security situation in Kashmir pic.twitter.com/1601PAL2Td
— HMO India (@HMOIndia) August 24, 2016
অনন্তনাগে সেনার গুলিতে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর ৯ জুলাই থেকে অশান্ত কাশ্মীর উপত্যকা৷ ৬৬ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে হাসপাতালে ভর্তি কয়েক হাজার মানুষ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ কাশ্মীর সফরে গিয়েছেন৷ দু’দিনের সফরে তাঁর সঙ্গে সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি৷ কাশ্মীরে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন তিনি৷ একটি টুইট করে জানিয়েছেন, “আমি নেহেরু গেস্ট হাউসে রয়েছি৷ যারা কাশ্মীরি, মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী, তাঁরা আসুন৷”
I will be staying at the Nehru Guest House. Those who believe in Kashmiriyat, Insaniyat and Jamhooriyat are welcome.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2016
সর্বশেষ খবর
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়
-
তৃণমূল থেকে কংগ্রেসে চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর, হাতের দখলে মেখলিগঞ্জ পুরসভা