সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে লড়ার টাকা নেই আম আদমি পার্টির কাছে৷ এমনটাই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ রাজনৈতিক দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ গোয়ায় নির্বাচনী প্রচারে যোগ দিয়ে কেজরি বলেন, ‘যদিও আম আদমি পার্টি গত দেড় বছর ধরে দিল্লির প্রশাসনিক দায়িত্বভার সামলাচ্ছে, তবুও এই রাজনৈতিক দলের কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই৷ নিজের ব্যাঙ্ক ব্যালান্স আপনাদের দেখাতে পারি৷ বুঝবেন অর্থাভাবের পরিমাণ৷ পাশাপাশি দলের অর্থ ভাণ্ডারেরও সেই একই অবস্থা৷’
যদিও কেজরিওয়ালের এই স্বীকারোক্তির পরেও আম আদমি পার্টির তরফ থেকে নির্বাচনের জন্য জোরদার প্রচার চালানো হচ্ছে পাঞ্জাব এবং গোয়ায়৷
গোয়ায় নির্বাচনী প্রচারে এসে কেজরি বলেন, গোয়ায় তাঁর দল যদি নির্বাচনে জেতে তবে গোয়ার শাসনভার পরিচালনা সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী হবে৷ শুধু তাই নয়, গোয়ায় মাদক পাচার নিয়ে যে দীর্ঘদিন যাবৎ সমস্যা রয়েছে, সেই সমস্যার অবসানও ঘটানো হবে বলে তিনি দাবি করেন৷
এর পাশাপাশি, গোয়ায় মাদক পাচারে পুলিশ এবং রাজনৈতিক নেতাদের হাত রয়েছে বলেও তোপ দাগেন কেজরি৷
সর্বশেষ খবর
-
ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’
-
কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!