সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিকটা বিমান, খানিকটা জাহাজের মতো৷ এইভাবেই তৈরি বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ ‘এয়ারল্যান্ডার-10’৷ বৃহস্পতিবারই প্রথমবার আকাশে উড়ান ভরল ঐতিহাসিক এই যান৷ সাক্ষী থাকলেন ইংল্যান্ডের কার্ডিংটন শহরের বাসিন্দারা৷ সেখান থেকেই বের হল চার দিনের সফরে৷
৮৫ বছর পর এই চেষ্টায় সাফল্য পেল ব্রিটেন৷ এর আগে ১৯৩০ সালের অক্টোবর মাসে R101 উড়ান শুরু করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু তা ফ্রান্সে গিয়ে ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় ৪৮ জন যাত্রীর মৃত্যু হয়৷ এর পরে দীর্ঘদিন এই গবেষণা বন্ধ রেখেছিল ব্রিটিশ সরকার৷
প্রসঙ্গত, আগেই উড়ান ভরার কথা ছিল ‘এয়ারল্যান্ডার-10’-এর৷ যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে ওঠেনি৷ ৯২ মিটার দীর্ঘ এই যান তৈরি করেছে হাইব্রিড এয়ার ভেহিকলস (HAV)৷ ৪,৮৮০ মিটার উচ্চতা পর্যন্ত উড়তে পারে এটি৷ হিলিয়াম ভর্তি থাকলে, যাত্রী ছাড়া দুই সপ্তাহ পর্যন্ত এবং যাত্রী-সহ ৫ দিন ভাসমান থাকতে পারে আকাশে৷ ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা হবে এয়ারল্যান্ডার টেনকে৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা