স্টাফ রিপোর্টার: ঝটিকা সফরে আজ, বুধবার কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মহাজাতি সদনে রাজ্য বিজেপির প্রদেশ পরিষদ সম্মেলনে ভাষণ দেবেন৷
কয়েক ঘণ্টার এই সফরে রাজ্যে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলাদা করে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ মঙ্গলবার রাতেই কলকাতায় চলে এসেছেন বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং৷ রাজ্যে আগামিদিনে পঞ্চায়েত ভোট রয়েছে৷ তারপর লোকসভা নির্বাচন৷ মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একেবারে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বার্তা দেবেন শাহ৷ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সভাপতি কী বলেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের৷ সংসদ চলার কারণে সভায় থাকবেন না রাজ্যের দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও এস এস আলুওয়ালিয়া৷ বিকেলেই দিল্লি ফিরবেন শাহ৷ সভায় সিদ্ধার্থনাথ ছাড়াও রামলাল, কৈলাস বিজয়বর্গিয়, শিবপ্রকাশের মতো জাতীয় নেতারাও থাকবেন৷
সর্বশেষ খবর
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন