সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকে ‘আর্ট অফ লিভিং’-এর নমুনা দেখাতে গিয়ে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে যমুনার প্লাবনভূমি৷ এমনটাই জানানো হয়েছে জাতীয় পরিবেশ আদালতের কাছে পেশ হওয়া রিপোর্টে৷
মার্চ মাসে বিশ্ব সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিলেন আধ্যাত্মিক গুরু শ্রী রবিশংকর৷ নাম দিয়েছিলেন ‘আর্ট অফ লিভিং’৷ বিশাল এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা৷ কিন্তু, যমুনার তীরে এই বিশাল আয়োজনে পরিবেশ ধ্বংসের অভিযোগ দায়ের করা হয় জাতীয় পরিবেশ আদালতে৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করে আদালত৷
জুলাই মাসের ২৮ তারিখ রিপোর্ট পেশ করে এই কমিটি৷ যাতে বলা হয়েছে ‘আর্ট অফ লিভিং’-এর জন্য শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি, যমুনার প্লাবনভূমি একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে৷ প্যান্ডেলের জন্য যেখানে সেখানে মাটি খোঁড়া হয়েছে৷ গাছপালা, আগাছা পর্যন্ত তুলে দেওয়া হয়েছে৷ এর ফলে বাস্তুতন্ত্রের ক্ষতি তো হয়েছেই৷ এলাকার পশু-পাখি, পোকা-মাকড়, এমনকী জলজ প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
প্রসঙ্গত, সমালোচনার জবাবে রবিশংকর জানান, স্থানটি পরিত্যক্তই ছিল৷ কোনও পার্ক বা সংরক্ষিত এলাকা ছিল না৷ সুন্দর নয় বরং দুর্গন্ধযুক্ত এলাকা ছিল এটি৷ বিতর্কের পর অবশ্য বলা হয়েছিল, রবিশংকরের স্বেচ্ছাসেবিরা এলাকা পরিষ্কার করে দেবেন৷ কিন্তু, তাও করা হয়নি বলে অভিযোগ উঠেছে৷
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের