সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের প্রসূতি বিভাগে ভয়াবহ আগুন লেগে বাগদাদের একটি হাসপাতালে অন্তত ১১টি শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেল বুধবার৷ ইরাকের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে৷
মন্ত্রকের মুখপাত্র আহমেদ সিএনএন-কে জানিয়েছেন, ইয়ারমুক হাসপাতালের প্রসূতি বিভাগে সদ্য ভূমিষ্ঠ শিশুরা আগুনের ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছে৷ ইরাকি সরকার সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে হাসপাতালে৷
এদিকে, দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ইরাকি সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন সে দেশের বাসিন্দারা৷ ফেসবুক-টুইটারে আছড়ে পড়েছে ক্ষোভ৷ জনতার বক্তব্য, যেখানে সদ্য ভূমিষ্ঠ শিশুরাই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের প্রাণের কী মূল্য?
সূত্রের খবর, গত মঙ্গলবার ওই হাসপাতালে মোট ২৯ জন মহিলা প্রসব করেছেন৷ বাকি শিশুদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ জনপ্রিয় ইয়ারমুক হাসপাতালের বাইরে এদিন পোড়া ইনকিউবেটর পড়ে থাকতে দেখা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১