Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বাগদাদের হাসপাতালে আগুনে পুড়ে মৃত ১১ শিশু

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ইরাকি সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন সে দেশের বাসিন্দারা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৬, ২০:০৯

options
link
বাগদাদের হাসপাতালে আগুনে পুড়ে মৃত ১১ শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের প্রসূতি বিভাগে ভয়াবহ আগুন লেগে বাগদাদের একটি হাসপাতালে অন্তত ১১টি শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেল বুধবার৷ ইরাকের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে৷

মন্ত্রকের মুখপাত্র আহমেদ সিএনএন-কে জানিয়েছেন, ইয়ারমুক হাসপাতালের প্রসূতি বিভাগে সদ্য ভূমিষ্ঠ শিশুরা আগুনের ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছে৷ ইরাকি সরকার সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে হাসপাতালে৷

Advertisement

এদিকে, দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ইরাকি সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন সে দেশের বাসিন্দারা৷ ফেসবুক-টুইটারে আছড়ে পড়েছে ক্ষোভ৷ জনতার বক্তব্য, যেখানে সদ্য ভূমিষ্ঠ শিশুরাই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের প্রাণের কী মূল্য?

সূত্রের খবর, গত মঙ্গলবার ওই হাসপাতালে মোট ২৯ জন মহিলা প্রসব করেছেন৷ বাকি শিশুদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ জনপ্রিয় ইয়ারমুক হাসপাতালের বাইরে এদিন পোড়া ইনকিউবেটর পড়ে থাকতে দেখা গিয়েছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.