সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছক কষে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর শিশুকে অপহরণ৷ তারপর তাকে নেপালে লুকিয়ে রেখে ২৫ কোটি টাকা মুক্তিপণ চাওয়া৷ পরিকল্পনা এভাবেই সাজানো ছিল৷ কিন্তু, শেষ রক্ষা হল না৷ স্মার্টফোন ধরিয়ে দিল পুলিশের হাতে৷ শিশুকন্যাকে অপহরণের অভিযোগে সন্তোষ যাদবকে গ্রেফতার করেছে বিহার পুলিশ৷ ধৃত সন্তোষ বিহারের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা নরেশ যাদবের পুত্র৷
গত সপ্তাহে স্কুল থেকে ফেরার পথে অপহৃত হয় বিহারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভানু আগরওয়ালের পাঁচ বছরের মেয়ে স্পর্শ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুই ব্যক্তি স্কুলবাস থেকে বাবা ডাকছে বলে নিয়ে গিয়েছে স্পর্শকে৷ এদের একজনকে বাসচালক আগে থাকতে চিনত বলেই শিশুটিকে যেতে দেন বলে জানান তিনি৷ স্কুল বাসেরই প্রাক্তন চালক ছিল সে৷
ইতিমধ্যেই ভানুর কাছে হুমকি দিয়ে ফোন আসে৷ ২৫ কোটি টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে তাঁর মেয়েকে৷ ফোন ট্রেস করে পুলিশ জানতে পারে, সেটি সন্তোষ যাদবের৷ স্থানীয় কংগ্রেস নেতা নরেশ যাদবের ছেলে৷ নরেশ যাদব আবার প্রাক্তন সাংসদও৷
পুলিশ সূত্রের খবর, সন্তোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করেই স্পর্শের ঠিকানা জানা যায়৷ সোমবার সকাল পাঁচটা নাগাদ বিহার পুলিশের আধিকারিকদের সঙ্গে নেপাল পৌঁছন ভানু ও তাঁর স্ত্রী৷ নিজেদের একমাত্র মেয়েকে ফিরে পেয়ে আনন্দ আত্মহারা দম্পতি৷
সর্বশেষ খবর
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?
-
স্বদেশি আন্দোলনের সাক্ষ্য, গান্ধীঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের
-
ম্যাচের সময় প্রেমিকার সঙ্গে ফোনে বুঁদ! লক্ষ টাকা জরিমানা গুনলেন ভারতীয় ক্রিকেটার
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও