সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় বৃষ্টি হলে বাড়ির বড়দের বলতে শোনা যেত, ‘ঠাকুর কাঁদছেন’! নবমী নিশিতে রাজ্যে প্রবল বৃষ্টি দেখে মন বলছিল কৈলাসে ফেরার দুঃখে মা উমা বুঝি কাঁদছেন! বাঙালির মনও আজ বিষাদে পরিপূর্ণ৷ আজ যে ঘরের মেয়ে আবার ফিরে যাবে কৈলাসে৷ আসবে সেই এক বছর পর৷

বেশ ছিল পুজোর ক’টা দিন৷ প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে পথে নেমে এসেছিলেন সকলে৷ ছাতা মাথায়, হাঁটু জল পেরিয়ে পৌঁছে গিয়েছিলেন প্যান্ডেলে প্যান্ডেলে৷ কারণ হাতে তো মাত্র আর কয়েক ঘণ্টা সময়৷ তারপরই মেয়ের বাড়ি ফেরা!

আবার মেয়ের বাপের বাড়ি আসার জন্য এক বছরের অপেক্ষা! বহু অনুনয়-বিনয়, মুহূর্তদের থেমে যাওয়ার আর্জি জানানোর পরেও দিনটি শেষমেষ চলেই এল! আজ দশমী! মা উমার কৈলাসে ফেরার দিন৷

সকাল থেকেই বরণ, সিঁদুর খেলা, মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিন গড়িয়ে বিকেল চলে এল৷ নিষ্ঠা মেনে প্রতিমা নিরঞ্জনের পথে একে একে এগিয়ে চলেছেন পুজো উদ্যোক্তারা৷ উমার, স্বামীর ঘরে ফেরার এই দৃশ্যই ক্যামেরাবন্দি করা হল বাবুঘাট থেকে৷
দশমী তিথিতে প্রতিমা নিরঞ্জনের কিছু দৃশ্যই রইল সংবাদ প্রতিদিনের পাঠকদের জন্য৷
অন্যদিকে, এদিন বাবুঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় জল থেকে কাঠামো তোলার জন্য রাখা কলকাতা পুরসভার একটি ক্রেন আচমকাই উল্টে যায়৷ এই ঘটনায় কেউ হতাহত না হলেও ঘাটে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই বিপত্তির জন্য সাময়িক বন্ধ ছিল প্রতিমা নিরঞ্জনের কাজ৷ পরে ফের শুরু হয় নিরঞ্জন৷

সর্বশেষ খবর
-
এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ
-
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার সঙ্গে ‘প্রেমিকা’ তৃষা, বিচ্ছেদ গুঞ্জনকে কাঁচকলা!
-
‘কাল থেকেই ধর্মতলা সাফ করুন’, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শমীক?
-
‘নীরবতাই সর্বোত্তম পথ’, পিতৃশোকে কাতর মেসিকে নিয়ে বিশেষ বার্তা ইন্টার মায়ামি কোচের
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?