সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বিজয়া দশমী৷ বাপের বাড়ি ছেড়ে উমার কৈলাসে ফেরার দিন৷ নবমীর রাত থেকেই বিষাদের সানাই বাজছে বাঙালির মনে৷ নবমী নিশির সন্ধ্যারতির সময় সকলের মনে যেন একটাই আর্জি, ‘আবার এস মা’!
দশমীর সকাল থেকেই উমার বিদায়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে৷ বাড়ির পুজোগুলিতে একদিকে যেমন শুরু হয়েছে নিষ্ঠাভরে মেয়েকে বিদায় করার আয়োজন, অন্যদিকে পূজামণ্ডপগুলিতেও শুরু হয়েছে সিঁদুর খেলা৷ আগামিকাল মহরম হওয়ার কারণে দশমীর দিন সন্ধ্যা ছ’টা অবধি প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বেধে দিয়েছে হাই কোর্ট৷
আর তাই নিয়ম মেনে আজই বাড়ির পুজোগুলির প্রতিমা নিরঞ্জন হবে বলে জানা গিয়েছে৷ যদিও বড় বারোয়ারি পুজোগুলোর ক্ষেত্রে আজই প্রতিমা বিসর্জন হবে না, তবু বিজয়া দশমীর নিয়মে প্যান্ডেলে প্যান্ডেলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা বরণ, সিঁদুর খেলা ও মিষ্টি মুখ৷
একদিকে যেমন বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে উমাকে বিদায় জানাচ্ছে সকলে, অন্যদিকে আগামী বছর শারদোৎসবের জন্য এখনই প্ল্যান করা শুরু করে দিয়েছে হুজুকে বাঙালি৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আগামী বছর শারদীয়ার দিনক্ষণ৷ আর এবারের মতো মাকে বিদায় জানিয়ে আগামী বছর নতুন করে আহ্বান জানাতে প্রস্তুত সকলে৷ আজ তাই বিদায়বেলাতেও নতুন আলোর খোঁজে মেতে শেষ মুহূর্তের উৎসবে সামিল রাজ্যবাসী৷
সর্বশেষ খবর
-
রোম্যান্সের টানে ‘টিন্ডারে’ হানিট্র্যাপের খপ্পরে মহিলা বিচারক, ৫২ লাখ খুইয়ে পরিচারিকাকে দিয়ে FIR
-
বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘কালা হিরণ’-এর টিজার, সলমন-লরেন্স বিষ্ণোই ‘রিল’ চরিত্রের কী নামকরণ?
-
মীনাক্ষীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাজ্যসভার কং প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
-
তৃণমূল-সহ একাধিক দল ‘গ্রাস করে’ অখণ্ড কংগ্রেস! ২০২৯ ভোটের আগে নতুন ছক রাহুল গান্ধীদের?
-
বালের্ডির বদলি ঘোষণা আর্জেন্টিনার, বিশ্বকাপে হঠাৎ সুযোগ পেয়ে আবেগঘন সেনেসি