সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজিয়াবাদে বিজেপি নেতার কনভয়ের উপর গুলি চালালো একদল দুষ্কৃতি৷ ভারতীয় জনতা পার্টির নেতা বৃজপাল টেওটিয়ার কনভয়ে দুষ্কৃতি হামলায় গুরুতর জখম হয়েছেন নেতা-সহ সাতজন৷
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃজপাল তাঁর কনভয় নিয়ে মুরাদনগর থেকে ফিরছিলেন৷ এই মুরাদনগর গাজিয়াবাদ জেলারই অন্তর্গত৷ সেই সময় ২০ জন দুষ্কৃতি তাঁর কনভয় লক্ষ্য করে ১০০ রাউন্ড গুলি চালায়৷ এই হামলায় পাঁচটি গুলি লাগে বৃজপালের শরীরে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে এবং বাকি আহতদের গাজিয়াবাদ ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়৷
চিকিৎসকরা জানিয়েছেন, বৃজপালের শারীরিক অবস্থা খুবই খারাপ৷ তবু তাঁকে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা৷ কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা বৃজপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে খবর৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে গুলি, একে-৪৭, ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে৷
বিজেপি সূত্রে খবর, বৃজপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের খুব ঘনিষ্ঠ৷ রাজনৈতিক ক্ষেত্রে তিনি রাজনাথকে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন বলে জানা গিয়েছে৷
কিন্তু ঠিক কী কারণে বৃজপালকে আক্রমণ করা হল সে বিষয়ে কিছু জানাতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ৷
সর্বশেষ খবর
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা