স্টাফ রিপোর্টার: ছোট রেল স্টেশনগুলিতে নজরদারির জন্য এবার সিসিটিভি লাগানো হবে৷ নির্ধারিত দিনক্ষণ ঠিক না হলেও পার্শ্ববর্তী বাংলাদেশে জঙ্গি হামলার পর বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে স্টেশনগুলিতে৷ রেল পুলিশকে এজন্য বিশেষভাবে সহযোগিতা করতে চায় আরপিএফ৷ রেল পুলিশের এডিজি অধীর শর্মা জানান, আরপিএফ নিরাপত্তার জন্য ‘নির্ভয়া’ খাতে টাকা পায়৷ সেই টাকার একটা অংশ এই ছোট স্টেশনগুলির সিসিটিভি কেনার জন্য কাজে লাগানো হবে৷ অধীরবাবু জানান, রেল পুলিশের সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক কম৷ এখন সংখ্যাটা সাড়ে তিন হাজার৷ বড় স্টেশনগুলিতে নজরদারি রাখা গেলেও ছোট স্টেশনগুলিতে নজর রাখার অসুবিধা৷ অথচ অনুপ্রবেশ ছোট স্টেশন দিয়েই হয়৷ সেই স্টেশনে সিসিটিভির প্রয়োজন৷
সর্বশেষ খবর
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা