সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরভর টাইট শিডিউল৷ নিয়মের এতটুকু ব্যতিক্রম নেই৷ ডায়েটের চোখরাঙানি আর লাইট ক্যামেরা অ্যাকশনের কড়া বাঁধুনিতে বাঁধা দিন৷ কিন্তু এই পুজোর কটা দিন ব্যতিক্রম৷ চেনা নিয়মের রাশ যেন অনেকটাই আলগা৷ আর তাই পরিচিত ছক থেকে বেরিয়ে চুটিয়ে পুজো সেলিব্রেট করছেন বলি সেলেবরা৷

মুম্বইয়ের বিখ্যাত মুখার্জি বাড়ির পুজোর কথাই সবার আগে উঠে আসে৷ কালে কালে এখন তা কাজল বা রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজো নামেই পরিচিত৷ আর নিজেদের বাড়ির পুজোয় নায়িকার ইমেজ ছেড়ে বেরিয়ে এসে কাজলও তাই ঘরের মেয়ে৷ বাঙালিকন্যার মতোই শাড়িতে সেজে এ কাজল যেন অন্য কেউ৷ নিজের হাতেই ভোগ পরিবেশন করছেন, ছেলে-মেয়েদের নিয়ে চুটিয়ে আনন্দ করছেন৷ সঙ্গে কখনও আছে বোন তানিশাও৷ পুজোয় দেবীর সামনে প্রার্থনা করলেন রণবীর কাপুর, আলিয়া ভাটরাও৷

বিপাশা বসুর আবার বিয়ের পর এই প্রথম পুজো৷ করণ সিং গ্রোভারকে সঙ্গে নিয়েই এবার পুজো সেলিব্রেট করছেন তিনি৷

ওদিকে জমজমাট গায়ক অভিজিতের বাড়ির পুজোও৷ গানে-বাজনায়, ভোগে সেলেবদের ভিড়ে চেনা লোখন্ডওয়ালার চেহারাটাই যেন বদলে গিয়েছে৷
Awesome moments on Saptami n Ashtami… @Swamy39 @Dev_Fadnavis ,Govinda @mishrasugandha @K_K_Pal at @TOIIndiaNews Lokhandwala Durgotsav pic.twitter.com/jNPAQHD9SP
— abhijeet (@abhijeetsinger) October 10, 2016
পুজোর আনন্দে মেতেছে বচ্চন পরিবারও৷ রামকৃষ্ণ মিশনের পুজোয় সপরিবারে দেখা গেল বিগ বি-কে৷

সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার