সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ণ ওয়েবসাইট চালানোর অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল চেন্নাইয়ের সাইবার ক্রাইম শাখার সিবি-সিআইডি৷ অভিযোগ, গত তিন বছর ধরে একাধিক পর্ন ওয়েবসাইট চালাচ্ছিলেন ওই দম্পতি৷ এমনকী চাইল্ড পর্নের ভিডিও ও ছবিও দেওয়া হত সাইটে৷ এই ব্যবসা করে প্রায় আড়াই কোটি টাকা লাভ করেছে দু’জন৷
সিদ্ধার্থ ভেলু (৪৫) ও তার স্ত্রী প্রিসিলা মার্গারেট ধনরাজকে (৪৩) মঙ্গলবার তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নগর দায়রা আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি৷
পুলিশের জেরার মুখে সিদ্ধার্থ জানিয়েছে, তিন বছর আগে এক সফটওয়্যার কোম্পানিতে ওয়েব মাস্টার হিসেবে যোগ দিয়েছিল সে৷ সেখানেই তাঁর দেখা হয় প্রিসিলার সঙ্গে৷ ভালবেসে বিয়ে করেন দু’জনে৷ পর্ন ওয়েবসাইট চালানোর পরিকল্পনা প্রথমে সিদ্ধার্থের মাথাতেই আসে৷ কারণ ভারতে এই ব্যবসার চল সেভাবে নেই৷ তাই কম সময়ে বেশি টাকা আয়ের জন্যই এই কাজে নামে অভিযুক্ত দম্পতি৷
সর্বশেষ খবর
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
‘যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা ও আরোপিত’, ব্রিজভূষণের ঢাল হয়ে জানাল দিল্লির আদালত
-
‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল ইস্যুতে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
-
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যে বিতর্কের ঝড় তুলে পুলিশের জালে ডানপন্থী নেতা
-
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?