সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের সামনেই স্ত্রী’কে পুড়িয়ে মারল চেন্নাইয়ের এক ওলা ক্যাব চালক৷ রবিবার চলন্ত গাড়িতে স্ত্রী’র সঙ্গে বচসা বাধলে, স্ত্রী’র গায়ে জ্বালানি ঢেলে আগুন লাগিয়ে দেয় জয়রাম৷
এই ঘটনার প্রত্যক্ষদর্শী খোদ তাদের সন্তানরা৷ জানা গিয়েছে, রবিবার জয়রাম তার পরিবারের সঙ্গে গাড়ি করে বেড়াতে যাচ্ছিল৷ গাড়ির সামনে জয়রাম ও তার স্ত্রী প্রেমা বসেছিলেন এবং পিছনের সিটে বসেছিল তাঁদের দুই সন্তান৷ চলার পথেই জয়রাম এবং প্রেমার মধ্যে বচসা বাধলে, রাগের মাথায় জয়রাম প্রেমার গায়ে জ্বালানি ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ গাড়ির মধ্যে এমন ঘটনা ঘটিয়ে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় সে৷ অগ্নিদগ্ধ অবস্থায় প্রেমা নিজের প্রাণের কথা না ভেবে সন্তানদের গাড়ি থেকে বের করে দেন৷
এরপরই নিজের প্রাণ বাঁচাতে এবং গোটা ঘটনাকে দুর্ঘটনার রূপ দিতে প্রেমাকে হাসপাতালে নিয়ে যায় জয়রাম৷ কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে হেরে যান প্রেমা৷ কিন্তু মারা যাওয়ার আগে তিনি চিকিৎসকদের বলে যান, তাঁর স্বামীই এই ঘটনার জন্য দায়ী৷
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ! এফআইআরের পথে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন