সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাক্ষিণাত্যের কাছে এই শুক্রবারের গুরুত্ব একেবারেই আলাদা৷ কারণ, এক এবং অদ্বিতীয় ‘কাবালি’ রজনীকান্ত৷ ‘এন্থিরাণ’-এর নতুন রিলিজের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে৷ সবাই চান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে৷
রজনী ম্যানিয়ার ছোঁয়া লেগেছে কর্পোরেট দুনিয়াতেও৷ পরিস্থিতি এমন হয়েছে, চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহের সমস্ত টিকিট কিনে ফেলেছে ‘ফ্রেশ ডেস্ক’ নামে একটি সংস্থা৷ ‘কাবালি’র এই টিকিটগুলি বিলি করা হবে সংস্থার কর্মীদের মধ্যে৷ এটাই হবে তাঁদের উইকএন্ড উপহার৷
‘ফ্রেশ ডেস্ক’-এর মতোই রজনী ম্যানিয়ায় আক্রান্ত চেন্নাইয়ের আরও এক স্টার্ট আপ কোম্পানি৷ ‘দ্য সোশাল পিপল’ নামে এই সংস্থা নিজেদের কর্মীদের জন্য আয়োজন করেছে ‘রজনীকান্ত কস্টিউম ডে’র৷ সে দিনে ‘কাবালি’র পোশাক পরেই অফিসে আসবেন সবাই৷ থাকছে প্রতিযোগিতার ব্যবস্থাও৷ রজনীকান্তের ছবির সংলাপ থেকে তাঁর ছবির নাম চিনে নেওয়ার প্রতিযোগিতা৷ যে বলতে পারবে সে পাবে পুরস্কার৷ বাকিরা? মাইন্ড ইট!
সর্বশেষ খবর
-
টাটা সন্স নিয়ে মতানৈক্য! চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন এন চন্দ্রশেখরন
-
কমনওয়েলথে জুডোয় সোনা জিতে ইতিহাস, ত্রিপুরার মেয়ে অস্মিতা দে-কে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম