সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবস৷ তার আগে, শনিবার নজরুল মঞ্চে মহানায়ককে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার কৃতি কলা কুশলীদের হাতে তুলে দিলেন মহানায়কের নামাঙ্কিত সম্মান৷
এদিনের অনুষ্ঠানে মহানায়ক স্মরণে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৪ জুলাই আমাদের কাছে একটি দুঃখের দিন। আজও আমরা উত্তম কুমারকে মিস করি৷ মহানায়ক উত্তম কুমারকে আমরা কখনো ভুলতে পারব না৷’ পাশাপাশি বাংলার কলাকুশলীরা যে বিশ্বে স্বীকৃতি পাবেন সে আশাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
প্রতিবারের মতো এবারও তুলে দেওয়া হল মাহানায়ক সম্মান৷ ২০১২ সাল থেকে শুরু হয়েছে এই বিশেষ সম্মান প্রদান৷ বাপি লাহিড়ীর হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান৷ এবার সেরা অভিনেতার সম্মান প্রদান করা হল বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও যীশু সেনগুপ্তকে৷ সেরা অভিনেত্রীর সম্মান পেলেন সোহিনী সরকার৷ সেরা পরিচালকের সম্মান তুলে দেওয়া হল গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়৷
এদিনের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নন্দনের টিকিট পাওয়া যাবে অনলাইনে৷ ১ আগস্ট থেকে মিলবে এই পরিষেবা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার