সংবাদ প্রতিদিন ডিজিটাল শক্তি: জাতীয়তাবাদী আবেগ তাঁর দলের ইউএসপি৷ তিনি নিজে সে কথা জাননে৷ তবে উগ্র জাতীয়তাবাদ যে আখেরে তাঁর দল ও সরকারকে বিপদেই ফেলছে, তাও জানেন বিলক্ষণ৷ আর তাই এবার জাতীয়বাদী পুঁজির পাশাপাশি, নেতাদের গরিবের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি৷
বিজেপির প্রায় ৪০০ নেতার সামনে মঙ্গলবার তাঁর বার্তা তুলে ধরেন মোদি৷ একসময় উন্নয়নের প্রতিশ্রুতি ও জাতীয়তাবাদের যুগলবন্দি গেরুয়াশিবিরে সমর্থনের ঝড় বয়ে এনেছিল৷ দিয়েছিল একক সংখ্যা গরিষ্ঠতা৷ কিন্তু এখন যে তা অনেকটাই ফিকে তা বুঝতে অসুবিধা হয়নি মোদির৷ উপরন্তু তাঁর নিজের রাজ্য গুজরাতেই দলিত নিগ্রহের ঘটনায় পরোক্ষে জড়িয়েছে তাঁর দলের নাম৷ দিকে স্বঘোষিত গো-রক্ষকদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে, এমনকী হুঁশিয়ারিতেও কাজ হচ্ছে না৷ এই পরিস্থিতিতেই শক্তি বাড়িয়ে দ্রুত উত্থান ঘটছে আঞ্চলিক শক্তিগুলির৷ ধর্মনিরপেক্ষ তৃতীয় ফ্রন্টের ভিত ক্রমশ পোক্ত হচ্ছে৷ আর তাই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের স্ট্র্যাটেজি বদলে নিতে দ্বিধা করেননি মোদি৷ নেতাদের ফোকাস তাই গরিব মানুষদের প্রতি ঘুরিয়ে দিতেই বার্তা রাখলেন তিনি৷ “দরিদ্রদের মধ্যে দল ও সরকারের ভাবমূর্তি তুলে ধরুন৷ ভোটে জেতা রাজনৈতিক দল হিসেবেই নয়, সামাজিক চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রকাশ ঘটান,” নেতাদের উদ্দেশে বার্তা মোদির৷ স্পষ্টতই তাঁর সরকারকে জনমুখী করে তোলার লক্ষ্যে নেমেছেন তিনি৷ আর সেক্ষেত্রে দলীয় কর্মীদেরও গরিবদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি৷ এদিন সেই সংস্কারের বার্তাই রেখে গেলেন মোদি৷
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের