সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনার পর ভাবরা৷ নরেন্দ্র মোদির গড় গুজরাতেই ফের ঘটল দলিত নিগ্রহের ঘটনা৷ এবার উচ্চবর্ণের হাতে নিগৃহীত হল দশম শ্রেণির এক দলিত ছাত্র৷
পুলিশ সূত্রে খবর, ওই দলিত ছাত্র দোকানে কিছু কেনাকাটা করতে গিয়েছিল৷ সেখানেই তার উপর চড়াও হয় দু’জন৷ কেন মৃত পশু সরাতে অস্বীকার করেছে তার পরিবার তা জানতে চাওয়া হয় তার কাছে৷ আর তারপরই তাকে মারতে শুরু করে ওই দুজন৷ তার দিকে পাথরও ছোঁড়া হয়৷
প্রসঙ্গত উনায় দলিত নিগ্রহের ঘটনার পর দলিতরা সমবেতভাবে মৃত পশু না সরানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আক্রান্ত ছাত্রের পরিবারও সেই সিদ্ধান্ত সমর্থন করে এই কাজ থেকে বিরত থেকেছে৷ আর তার জেরেই আক্রমণ নেমে এল তার উপর৷ দলিততের উপর অত্যাচারের প্রসঙ্গে দলিতদের অবস্থা দিনে দিনে এত খারাপ হচ্ছিল যে, পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ স্বঘোষিত গো রক্ষকদের অপরাধী বলেই চিহ্নিত করেন তিনি৷ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন৷ কিন্তু তা সত্ত্বেও উত্তরপ্রদেশে ঘটেছে একই ঘটনা৷ এবার তাঁর নিজের গড়েও দেখা গেল এক ছবি৷
সাহিল ঠাকুর ও সর্বর পাঠান নামে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও এর জেরে পাল্টা আক্রমণের ভয়ে আছে ওই দলিত ছাত্রের পরিবার-সব ভাবরার সমস্ত দলিতরাই৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’