সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলন্দশহরে মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণের জের কাটতে না কাটতেই, ফের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল রাজধানী দিল্লিতে৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ নিজের বাড়িতেই এক ১৬ বছরের কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার হয়৷ প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল, এটি আত্মহত্যার ঘটনা৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছিল কিশোরীকে৷ পরে প্রমাণ লোপাটের জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়৷
ঘটনার সময় বাড়িতে একাই ছিল কিশোরী৷ কাজে বেরিয়েছিল তাঁর মা, বাবা ও ভাই৷ বাড়ি এসে দগ্ধ অবস্থায় কিশোরীর দেহ দেখতে পান তাঁরা৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়৷
ধর্ষণের কথা প্রকাশ্যে আসতেই, মৃতার এক বান্ধবী অভিযোগ করে, কয়েকদিন ধরেই স্থানীয় দুই ব্যক্তি তাঁদের উত্যক্ত করছিল৷ এমনকী তাঁকেও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে সে৷ ধর্ষকদের হুমকির ভয়ে এতদিন মুখ খুলতে পারেনি বলে জানায় পুলিশকে৷ তার বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক