Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

দিল্লিতে ধর্ষণের পর পুড়িয়ে মারা হল কিশোরীকে

এখনও পর্যন্ত ঘটনায় গ্রেফতার ২৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৬, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৬, ১২:১৭

options
link
দিল্লিতে ধর্ষণের পর পুড়িয়ে মারা হল কিশোরীকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বুলন্দশহরে মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণের জের কাটতে না কাটতেই, ফের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল রাজধানী দিল্লিতে৷

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ নিজের বাড়িতেই এক ১৬ বছরের কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার হয়৷ প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল, এটি আত্মহত্যার ঘটনা৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছিল কিশোরীকে৷ পরে প্রমাণ লোপাটের জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়৷

Advertisement

ঘটনার সময় বাড়িতে একাই ছিল কিশোরী৷ কাজে বেরিয়েছিল তাঁর মা, বাবা ও ভাই৷ বাড়ি এসে দগ্ধ অবস্থায় কিশোরীর দেহ দেখতে পান তাঁরা৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়৷

ধর্ষণের কথা প্রকাশ্যে আসতেই, মৃতার এক বান্ধবী অভিযোগ করে, কয়েকদিন ধরেই স্থানীয় দুই ব্যক্তি তাঁদের উত্যক্ত করছিল৷ এমনকী তাঁকেও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে সে৷ ধর্ষকদের হুমকির ভয়ে এতদিন মুখ খুলতে পারেনি বলে জানায় পুলিশকে৷ তার বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.