নিজস্ব সংবাদদাতা: সাতসকালে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ সরাসরি মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের৷ মৃত যুবকের নাম গৌতম সেন, ওই ব্যবসায়ীর গাড়ির চালক৷ এলোপাথাড়ি গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ বৃহস্পতিবার সকালে হুগলির চুঁচুড়া থানা এলাকার মহাত্মা গান্ধী রোডে খাদিনা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে৷ সকাল পৌনে আটটা নাগাদ মহাত্মা গান্ধী রোডের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা৷
গাড়ির ব্যবসায়ী জয়ন্তবাবুর মালবাহী গাড়ির চালকের কাজ করতেন গৌতম সেন৷ এদিন সকালে রোজকার মতো জয়ন্তবাবুর বাড়িতে আসেন গৌতম৷ জয়ন্তবাবু তাঁকে দরজা খুলে দিয়ে বাড়ির ভিতর যেতে থাকেন, পিছনে যান গৌতমও৷ অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা৷ পুলিশকে জয়ন্তবাবু জানান, চার-পাঁচজন দুষ্কৃতী গৌতমের পিছন পিছন ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে৷ একটি গুলি গৌতমের মাথায় লাগলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ গৌতমবাবুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ৷
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা