সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এমিরেটস বিমান৷ বুধবার স্থানীয় সময় দুপুর ১২.৪৫ নাগাদ এমিরেটস বোয়িং ৭৭৭ বিমানটি দুবাই বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে৷ বিমানের ডানদিকের ডানায় আগুন লেগে যায়৷ সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় বন্দর এলাকা৷
তিরুবনন্তপুরমের ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি রওনা হয়েছিল দুবাইয়ের উদ্দেশে৷ বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, অবতরণের সময় যান্ত্রিক গোলযোগ ঘটে বিমানে৷ যার ফলে বিমানটি সঠিকভাবে অবতরণ করতে ব্যর্থ হয়৷ ফলে ভারসাম্য হারিয়ে পিছনের অংশ ও ডান ডানায় ভর করে ভেঙে পড়ে বিমানটি৷ এই ঘটনার পরই বন্দরের বাকি বিমানগুলিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে৷ এমিরেটসের তরফে টুইট করে গোটা ঘটনার সত্যতা জানানো হয়েছে৷ বিমানের ২৭৫ জন যাত্রীই নিরাপদে রয়েছেন বলে খবর৷ যাঁদের মধ্যে ২২৬ ছিলেন ভারতীয়৷
দেখে নিন সেই ঘটনার ভিডিও৷
সর্বশেষ খবর
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!