সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ বছরের মেয়ে সন্তানসম্ভবা৷ কোথা থেকে মুখ কালো করে এসেছে মেয়ে! এমন কাণ্ড জানাজানি হয়ে গেলে আর রক্ষে থাকে? তাই সম্মান বাঁচাতে মেয়েকেই খুন করে ফেলল মা৷ আর তার কাজে সঙ্গ দিল তার দুই ছেলে৷
সম্প্রতি তেলেঙ্গানায় আবারও এই ‘অনার কিলিং’-এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে মৃতা মঞ্জুলা তাঁর পরিবারের সঙ্গে রঙ্গা রেড্ডি জেলায় থাকতেন৷ গত একমাস ধরে একটানা অসুখে ভোগায়, তাঁর মা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়৷ আর সেখানে গিয়েই জানতে পারেন মেয়ে চার মাসের অন্তঃসত্বা৷ আর এই কথা জানতে পেরেই মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেয় মা৷ দুই ছেলের সাহায্য নিয়ে মেয়েকে জোর করে কীটনাশক খাইয়ে মঞ্জুলাকে হত্যা করে সোনি৷
এরপরই গোটা বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর প্রচেষ্টা শুরু করেছিল পরিবার৷ পাশাপাশি, বাড়ির কাছেই একটি কৃষিজমিতে মেয়ের দেহ কবর দিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি৷ পুলিশের হাতে ধরা পড়ে যায় সোনি এবং তার ছেলেরা৷
ময়নাতদন্তে জানা গিয়েছে, মঞ্জুলার মাথায় শক্ত কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল৷ আর সেই সঙ্গে তাঁকে খাওয়ানো হয়েছিল কীটনাশক৷ গ্রামের রাজস্ব আধিকারিকের অভিযোগে সোনি এবং তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের