সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈচিত্রের অপর নাম ভারতবর্ষ৷ একদিকে দেশের জন্য প্রথম পদক পেয়ে প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন রিও ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক, অন্যদিকে বাবার কাছে স্কুল ফি চেয়ে না পাওয়ায় অভিমানে আত্মঘাতী রাজস্থানের অষ্টাদশী৷
রাজস্থান পুলিশের তদন্তকারী অফিসার শাহজাদ আলি জানিয়েছেন, রাজস্থানের উদয়পুরের এক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী শিল্পা কুমার৷ বাবা কাছে স্কুল ফি চেয়েছিলেন৷ কিন্তু বাবা তা দিতে অস্বীকার করেন৷ অভিমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন শিল্পা৷
প্রথমে স্থানীয় ঋষভদেব হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বুধবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ আপাতত শিল্পার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা