সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিতর্কে গায়ক অভিজিৎ ভট্টাচার্য্য৷ এবার মহিলা সাংবাদিকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল৷
সম্প্রতি টুইটারে অভিজিৎ এক সাংবাদিকের বিরুদ্ধে কুমন্তব্য করেন৷ আর সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ‘আম আদমি পার্টি’-র নেত্রী প্রীতি শর্মা৷ গত কয়েকদিন আগে চেন্নাইয়ে ইনফোসিসের এক মহিলা কর্মী খুন হন৷ তাঁর এক প্রতিবেশিই তাঁকে হত্যা করেছিল৷ এই ঘটনাকে অভিজিৎ টুইটারে ‘লাভ জেহাদ’-এর ফলাফল বলে ব্যাখ্যা করেন৷ কিন্তু অভিজিতের এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক৷ সেই সময় দিল্লির এক মহিলা সাংবাদিক অভিজিতের এহেন মন্তব্যের প্রতিবাদ করলে তিনি ওই মহিলা সাংবাদিকের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন৷
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মহিলার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এবং ভদ্রতা লঙ্ঘন করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে ‘আপ’ নেত্রী জানান৷ গায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৯ ও ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর৷ মূলত সাইবার অপরাধদমন শাখায় গায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
স্কুলছুট করিনা! ‘আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি, জেহ-তৈমুর…’, আপসোস বেবোর
-
প্রাক শিক্ষক দিবসে ১০০ কেজি মাংসে মহাভোজ! জলপাইগুড়ির স্কুলে পড়ুয়াদের ‘মিড ডে মিল’ পরিবেশন শিক্ষকদের
-
পেটের ৭ স্তর কেটে সন্তান জন্ম, চর্চায় মিস ওয়ার্ল্ডের গাউনে মায়ের যন্ত্রণার কাহিনি
-
দোকানের মাল খাঁটি হলে খদ্দের জুটবেই, বলতেন সম্পাদক শরৎচন্দ্র
-
নেপালের বিধ্বংসী বন্যার নেপথ্যে চিন! কোভিডের মতো এবারও দায় এড়াচ্ছে বেজিং