স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে আগুন লাগে বিবাদী বাগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হেড অফিসে৷ সকাল ৯টা ১৫ নাগাদ ১৪ নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ লেনে ওই ব্যাঙ্কের তিনতলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন কিছু লোক৷ অফিস পাড়ায় তখন সবে ব্যস্ততা শুরু হয়েছে৷
হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা৷ এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন৷ পরে আরও সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেও আসেন ঘটনাস্থলে৷ মন্ত্রী জানিয়েছেন, দমকলের দশটি ইঞ্জিন চেষ্টা করে দ্রুত আগুন নেভানোর৷ জানলার কাচ ভেঙে হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়৷ ঠিক কী কারণে সার্ভার রুমে আগুন লাগে তা এখনও জানতে পারেনি দমকল৷ সার্ভার রুমে বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ন্ত্রিত হয়৷ এই ঘরেই আগুন লাগায় তড়িঘড়ি সিইএসসিকে বলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷
ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের কাজ শুরু করতে সামান্য দেরি হয়েছিল৷ তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে৷ বিধ্বংসী আগুনে ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা ব্যাঙ্কের আধিকারিকদের৷ সার্ভার রুমে কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে৷
সর্বশেষ খবর
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ
-
পরিবহণ বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও