সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। গুরুতর আহত আরও এক যুবক। শুক্রবার রাতে ভয়াবহ এই পথদুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদূর্গ জেলায়।
জানা গিয়েছে, এদিন রাতে একটি অনুষ্ঠান সেরে চার জন ফিরছিলেন। গন্তব্য ছিল শিবামোজ্ঞা। গাড়িটি হোলাকিরের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সামনের একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতেরা হলেন কাভিয়া, গঙ্গাম্মা, হাংসিকা এবং মানসইনি। এই ঘটনার পর স্থানীয়রা এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ পৌঁছে আহত ওই যুবককে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। বিপদ বুঝে চালক আগেই দরজা খুলে বাইরে লাফ দেন। ফলে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি দুর্ঘটনা। ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।”
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?