সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০তম স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রণক্ষেত্র কাশ্মীর৷ মধ্য কাশ্মীরের বদগাম জেলায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ইটবৃষ্টি করছে বিক্ষোভকারীরা৷ সেনাবাহিনীর প্রত্যাঘাতে নিহত হয়েছে চার বিক্ষোভকারী৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ভূস্বর্গ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৷
ঘটনার সূত্রপাত এদিন সকাল আটটা নাগাদ৷ বদগাম জেলায় সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা৷ নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে নিহত হয় এক বিক্ষোভকারী, আহত হয় সাতজন৷ যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ তারপর থেকেই দফায় দফায় চলছে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষ৷
মঙ্গলবারও শ্রীনগর ও অনন্তনাগে কারফিউ জারি রয়েছে৷ লাগাতার ৩৯ দিন কারফিউয়ের জেরে উপত্যকার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত৷ বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বেসরকারি সংস্থার দফতরগুলি৷ বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে রাস্তাঘাটে যানবাহনের দেখা নেই বললেই চলে৷ স্তব্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবাও৷ গত ৮ জুলাই হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে খতম করে কেন্দ্রীয় বাহিনী৷ ৯ জুলাই থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা কাশ্মীর৷ সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে দুই পুলিশকর্মী-সহ ৬৫ জনের মৃত্যু হয়েছে, আহত কয়েক হাজার৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?