সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরকার সূর্যগ্রহণ দেখার আগ্রহ থাকলেও, পৃথিবীর সব অংশের মানুষ তা দেখতে পান না৷ আগামী ১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ যেমন শুধু দেখতে পাওয়ার কথা আফ্রিকা অধিবাসীদেরই৷ কেননা পৃথিবীর ওই অংশ থেকেই দৃশ্যমান হবে সূর্যগ্রহণ৷ তবে চাইলে আফ্রিকায় না থেকেও দেখতে পাওয়া যাবে এই দৃশ্য৷
প্রতি বছরই হয় এই সূর্যগ্রহণ৷ অঙ্কের নিয়মে চাঁদ চলে আসে সূর্য ও পৃথিবীর মাঝখানে৷ তবে প্রতিবারই যে তা এক জায়গা থেকে দৃশ্যমান হয় তা নয় এবার যেমন তা দেখা যাবে আফ্রিকার বিভিন্ন দেশগুলি থেকে৷ অক্ষাংশ-দ্রাঘিমাংশে হিসেব কষে জ্যোতির্বিজ্ঞানীরা তাই বলছেন৷ তবে আফ্রিকায় না খাকলেও কিন্তু এ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবেন না পৃথিবীর অন্যান্য অংশের মানুষ৷ সৌজন্যে প্রযুক্তি৷ ‘অফ্রিকান রিং অফ ফায়ার’ বলে যা উল্লেখ করা হচ্ছে তা দেখা যাবে বিশেষ এক সাইটে৷ ভারতীয় সময় দুপুর বারোটা নাগাদ http://live.slooh.com/ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সারা বিশ্ববাসীকেই দেখাবে এই সূর্যগ্রহণের দৃশ্য৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১