স্টাফ রিপোর্টার: নিরেট সোনা দিয়ে বানানো জিনসের প্যান্টের বোতাম৷ কাস্টমসকে ধোঁকা দিতে সেই সোনার বোতামে প্লাস্টিকের কোটিং৷ সোনা পাচারের এই নতুন কৌশল কপালে ভাঁজ ফেলেছে শুল্ক দফতরের এয়ার ইনটেলিজেন্স ইউনিটের আধিকারিকদের৷ বৃহস্পতিবার অবশ্য সোনা পাচারের এই নতুন কৌশল ভেস্তে দিয়ে চার পাচারকারীকে আটক করা হয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১২ লাখ টাকা মূল্যের সোনার বোতাম ও চেন৷
এদিন ব্যাংকক থেকে নেতাজি সুভাষ বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন চার যাত্রী৷ এয়ারপোর্ট ইনটেলিজেন্স অফিসারদের কাছে খবর ছিল, ব্যাংকক থেকে লুকিয়ে দেশে সোনা নিয়ে আসছে তারা৷ তাদের তল্লাশি করে কয়েকটি সোনার চেন পাওয়া যায়৷ তবে আধিকারিকদের কাছে সোর্স মারফত খবর ছিল, এর থেকে অনেক বেশি সোনা নিয়ে ভারতে ঢুকেছে তারা৷ ফের একপ্রস্থ তল্লাশির পর মেটাল ডিটেক্টরে ধরা পড়ে, জিনসের প্যান্টের বোতামে সোনা লুকানো রয়েছে৷ অবিকল বোতামের আকারে সোনার চাকতি, তাতে প্লাস্টিকের কোটিং৷ খালি চোখে দেখে বোঝার উপায় নেই৷ এক একটা চাকতির দাম প্রায় এক লাখ টাকা৷ এই ধরনের কৌশল এর আগে চোখে পড়েনি কাস্টমস অফিসারদের৷ এই চারজনের মধ্যে দু’জন পাঞ্জাবের, একজন রাজস্থানের এবং একজন বিরাটির বাসিন্দা বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে